ভোলার লালমোহনে শ্বশুরবাড়ির পুকুর থেকে জুলেখা বেগম (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার চরভূতা ইউনিয়নের তারাগঞ্জ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। জুলেখা ওই এলাকার মো. শাকিলের স্ত্রী। তবে কিভাবে ওই গৃহবধূ পুকুরের পড়েছে তার সঠিক কারণ জানতে পারেনি পুলিশ। লালমোহন থানার এসআই মো. মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই গৃহবধূর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ