বিশ্বনবী হযরত মুহাম্মদ (স:) নিয়ে গত বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে ভোলা সার্বজনীন পূজা উৎযাপন কমিটির সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে তার নিজস্ব ফেজবুক আইডি থেকে জয়রাম নামের একটি ফেইজবুক আইডির সাথে নবী মোহাম্মদ (সাঃ) কে বাজে কুটক্তির কথোপকথনের তথ্য সামাজিক যোগাযোগ এর মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে মুসলমানদের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ক্ষোভে ফেটে পড়েন হাজার হাজার মুসলিম জনতা। এই ঘটনার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুক্রবার জুমার নামাজের পরে বোরহানউদ্দিন চৌরাস্তায় প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। সমাবেশে বোরহানউদ্দিন থানার বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ অংশ নেয়। যাদের মধ্যে ছিলেন বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও ইসলামী আন্দোলনের বিভিন্ন ইসলামী সংগঠনের প্রতিবাদ সমাবেশে হাজার হাজার মানুষ কে সমাবেশ থেকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে জুমার নামাজের আগে বোরহানউদ্দিন উপজেলার প্রধান প্রধান মসজিদের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়, যাতে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বোরহানউদ্দিন উপজেলা শাখা কর্তৃক আয়োজিত প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের বোরহানউদ্দিন থানা শাখার সভাপতি এ কে এম ইদ্রিস, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মমিন, ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন মাতাব্বর, ইশা ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ মোঃ ইয়ামিন, বোরহানউদ্দিন ইসলামী আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম মাহমুদুল হাসান, ইসলামী যুব আন্দোলন বোরহানউদ্দিন থানা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়জুল্লাহ।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ