নন্দীগ্রামে উপজেলা নির্বাহী অফিসারের সাথে ইউনাইটেড প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময়

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত এর সাথে নন্দীগ্রাম ইউনাইটেড প্রেসক্লাব সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩শে সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল সাংবাদিকদের উদ্দেশ্যে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহ্বান জানান উপজেলা নির্বাহি অফিসার শিফা নুসরাত।
এসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি দৈনিক বাংলাদেশের আলো ও দৈনিক উত্তরের দর্পণ পত্রিকার সাংবাদিক আমিনুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক দৈনিক মহাস্থান ও দৈনিক সন্ধ্যাবাণী পত্রিকার সাংবাদিক আবু সাঈদ, সহ-সভাপতি দৈনিক সকালের সময় পত্রিকার সাংবাদিক খায়রুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক গণমুক্তি পত্রিকার সাংবাদিক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক দৈনিক মুক্ত বার্তা পত্রিকার সাংবাদিক আবুল কালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার সাংবাদিক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক দৈনিক ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক শাহিন আলম সাজু, প্রচার সম্পাদক দৈনিক লাখো কন্ঠ পত্রিকার সাংবাদিক আব্দুল আহাদ, অর্থ বিষয়ক সম্পাদক দৈনিক আলোকিত সকাল পত্রিকার সাংবাদিক আব্দুল গফুর, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার সাংবাদিক ফজলে রাব্বি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দৈনিক চৌকস পত্রিকার সাংবাদিক এমদাদুল হক, কার্যনির্বাহী সদস্য দৈনিক সংবাদ সারাদেশ পত্রিকার সাংবাদিক মজনুর রহমান, সদস্য দৈনিক সরেজমিন পত্রিকার সাংবাদিক রায়হান প্রমূখ।
