ভোলা জেলা ইটভাটা মালিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম মিয়ার ইন্তেকাল ও তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) মাগরিব বাদ ভোলা জেলা ইটভাটা মালিক সমিতির আয়োজনে সমিতির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ভোলা জেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি মোশারেফ হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ চৌধুরী, জেলা ইট ভাটা মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তরিকুল ইসলাম কায়েদ, জেলা ইটভাটা মালিক সমিতির কোষাধ্যক্ষ খোকন গোলদার, দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মন্জুর খান, ভোলা পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর এরফানুর রহমান মিথুন মোল্লা, বাপ্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব মোল্লা, মরহুম জাহাঙ্গীর আলম মিয়ার পুত্র মোহাম্মদ জাবেদ, মো: জাহিদ সহ ইটভাটা মালিক সমিতির সদস্যবৃন্দ। উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর জাহাঙ্গীর আলম মিয়া ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ