করোনা ভাইরাস (কোভিড -১৯) এর প্রভাবে কর্মহীন হয়ে পরা নিম্ন আয়ের অসহায় দুঃস্থ মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। বোরহানউদ্দিন পৌরসভার সফল ও জননন্দিত পৌরপিতা আলহাজ্ব রফিকুল ইসলাম কাউন্সিলদের পক্ষ থেকে ত্রাণ সহয়তা বিতরণ করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য, মানবতার ফেরিওয়ালা আলহাজ্ব আলী আজম মুকুল। এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন মিয়া, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক দীন ইসলাম রুবেল, পৌর সভার প্যানেল মেয়র মোঃ হারুন পাটয়ারী, পৌর কাউন্সিলর ও যুবলীগ-ছাত্রলীগ নেতৃবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ