ভোলায় আগামীকাল ১৫ আগষ্ট রোববার জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে। জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আজ সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করা হবে। সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আনুষ্ঠানিকভাবে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
সকাল সাড়ে ১০ টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপন করা হবে। সকাল পৌনে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে যুব সমাজের মাঝে ঋণ বিতরণ করা হবে। সকাল ১১ টায় ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭ টায় ভার্চুয়াল সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ ছাড়া আজ থেকে ৩১ আগষ্ট পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান/ জনবহুল স্থানে "চিরঞ্জীব বঙ্গবন্ধু ও "আমাদের বঙ্গবন্ধু" সহ অন্যান্য প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ