আজকের পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি শিমুল চৌধুরীর চাচি ও বিশিষ্ট চিকিৎসক হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের প্রাক্তন অধ্যাপক এবং বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ তরিকুল আলম চৌধুরীর সহধর্মিণী ফাউজিয়া আক্তার শিরিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন হাসপাতালের সর্বস্তরের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী ও সেবিকাবৃন্দ। হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ দৌলতুজ্জামান বুধবার এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
গতকাল বুধবার বেলা ১১টায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার আব্দুল জব্বার মিয়া বাড়ির জামে মসজিদের সামনে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, ডাঃ তরিকুল আলম চৌধুরীর সহধর্মিণী ফাউজিয়া আক্তার শিরিন এ্যাজমা ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মঙ্গলবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলার আব্দুল জব্বার মিয়া বাড়িতে ইন্তেকাল করেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ