ভোলা সদর উপজেলার ৬নং ধনিয়া ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের সাবেক ছয়বারের নির্বাচিত মেম্বার আঃ খালেক এর সহধর্মিণী এবং বর্তমান ০৬নং ওয়ার্ডের দুইবারের নির্বাচিত সফল মেম্বার মোঃ জাকির হোসেন মিঠুর মাতা নুরজাহান বেগম (৬৫) আজ শুক্রবার (৩০ জুলাই) বিকাল ৪ ঘটিকায় ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি চার ছেলে, তিন মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামিকাল সকাল নয়টায় মরহুমের জানাজার শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ