ভোলায় গত ২৪ ঘন্টায় ২৩৬ জনের নমুনা পরীক্ষা করে নতুন আরো ১৭৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যা এখন পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ। নতুন আক্রান্তদের মধ্যে ভোলা সদওে ১০২ জন, দৌলতখানে ১২ জন, বোরহানউদ্দিনে ২৮ জন, লালমোহনে ১২ জন, তজুমদ্দিনে ৯জন, চরফ্যাশনে ১৩ জন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪শ’ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২৮ জন আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। বুধবার বিকেলে ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৩ হাজার ৪শ’ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ২শ’ ৯২ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, দৌলতখান, লালমোহন ও চরফ্যাশনে ৩০ জনের মৃত্যু হয়েছে। সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ১৮ হাজার ২২৭ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ