সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি মহোদয়ের ছোট ভগ্নিপতি ও ভোলা পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান এর পিতা, বিশিষ্ট সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব আসাদুজ্জামান এবং ভোলা পৌরসভার ০৯নং এর কাউন্সিলর মাইনুল ইসলাম শামীম এর মরহুমা মায়ের আত্মার মাগফিরাত এবং ভোলা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মমিন টুলু ও তাঁর পরিবারবর্গের রোগমুক্তি কামনায় ভোলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারী পরষদের উদ্যোগে মঙ্গলবার (২৭ জুলাই) পৌরসভার মিলনায়তনে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন ভোলা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান (সিনিয়র সহকারী সচিব), পৌরসভার কাউন্সিলরবৃন্দ, পৌর মেয়রের ছোট ভাই আলহাজ্ব আশরাফুজ্জামান রাজিব এবং পৌর সভার কর্মকর্তা-কর্মচারীগণ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কোর্ট মসজিদের পেশ ইমাম মাওলানা মাকসুদুল্লাহ আমীনি।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ