প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ২:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২১, ১১:১২ এ.এম
ভোলায় পুলিশের অভিযানে তিন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

ভোলায় পুলিশের বিশেষ অভিযানে পূর্ব ও পশ্চিম ইলিশার তিন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার হয়েছে।
২০শে জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরির্দশক আনিসুর রহমান এর নেতৃত্বে এ এস আই মাইনুল, এ এস আই গুলজারসহ পুলিশের একটি টিম তাদের আটক করেন।
আটকৃতরা হলেন, পূর্ব ইলিশা ৭নং ওয়ার্ডের জাহাঙ্গীর এর ছেলে রাছেল, পশ্চিম ইলিশা কালু বেপারীর ছেলে মহসিন ও বেলায়েত হোসেন এর ছেলে ইব্রাহীম।
ইনচার্জ আনিসুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামীদের কোর্টে প্রেরণ করা হবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ
© সর্বস্বত্ব সংরক্ষিত ভোলার বাণী ২০২২ ইং