ভোলা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ফজলুল কাদের মজনু মোল্লার উপদেশে ১২ নং উত্তর দিঘলদী ইউনিয়নের গজারিয়া বাজার কোরবানি পশু বিক্রির হাটে সাধারণ জনগণকে মাস্ক বিতরণ ও জীবাণুনাশক স্প্রে দিয়ে স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

বুধবার বিকেলে এ কার্যক্রম পরিচালনা করেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২ নং উত্তর দিঘলদী ইউনিয়নের নৌকা প্রতিক প্রত্যাশী ভোলা জেলা শাখার বঙ্গবন্ধু পেশাজীবীলীগের আহবায়ক শহিদুল ইসলাম তালুকদার।

এ সময় দলের বিভিন্ন অংগ-সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ