করোনা মহামারি নিয়ন্ত্রণে কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। চলমান কঠোর এ লকডাউন ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।
সোমবার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. রেজাউল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
গতকাল রোববার করোনা সংক্রমণ কমিয়ে আনতে চলমান কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর পরামর্শ দিয়েছিলেন করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
এদিকে, করোনা মহামারি নিয়ন্ত্রণে গত বৃহস্পতিবার (১ জুলাই) থেকে দেশে কঠোর লকডাউনের ঘোষণা দেয় সরকার।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ