ভোলায় মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। ২৩ মে (রবিবার) ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের দূর্গম মাঝের চরে ভার্চ্যুয়ালের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাচিয়া মাঝের চরসহ সারা বাংলাদেশে ৫০টি মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর ও ৫টি মুজিব কিল্লার উদ্বোধন করেন।
এসময় কাচিয়া মাঝের চরে মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর উদ্বোধনের সময় উপস্থিত থেকে ফলক উন্মোচন করেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আবু আব্দুল্যা খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জামাল হোসেন, কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান প্রমূখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম তুহিনসহ স্থানীয় নেতৃবৃন্দরা।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ