প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ৩:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২১, ৯:২৬ পি.এম
চলে গেলেন উত্তর ভোলার শিক্ষাগুরু মোশারেফ স্যার, কাল ১০ টায় জানাজা

ভোলা সদর উপজেলার ইলিশা জংশনস্থ গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মোশারেফ হোসেন মানিক স্যার (৮২) আজ বিকাল আনুমানিক সাড়ে ৪ টার সময় তার ইলিশা পন্ডিতের হাট সংলগ্ন নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মোশারেফ হোসেন মানিক স্যারের মৃত্যুর খবর শুনে শোকের ছায়া নেমে এসেছে ইলিশায় তার সহকর্মী ও ছাত্র/ছাত্রী এবং শুভাকাঙ্ক্ষীদের মাঝে।
একজন আর্দশ শিক্ষাগুরু হারিয়েছে বলে মন্তব্য করেছেন তার ছাত্র নজরুল ইসলাম সুমন, ইউসুফ সরদার, ইকবাল হোসেন রাজু, ইয়ামিন হোসেন, রিয়াজ, মোছলেউদ্দিন মিলন।
তারা জানান, মোশারেফ স্যারের মৃত্যুতে আমরা একজন গুণি মানুষ কে হারিয়েছি।
এদিকে মোশারেফ স্যারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বেলায়েত হোসেন, মৌলভীরহাট মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মফিজুল ইসলাম, গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুলইসলাম মাষ্টার, মৌলভীরহাট মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ নজরুল ইসলাম,ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান হাছনাইন আহমেদ হাছান মিয়া, বর্তমান প্রধান শিক্ষক এমরান হোসেন রনি, সহকারী প্রধান শিক্ষক মোর্শেদ আলম নোমানসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।
মরহুমের ছোট ছেলে আজাদ হোসেন জানান আগামীকাল সকাল ১০ টায় গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ
© সর্বস্বত্ব সংরক্ষিত ভোলার বাণী ২০২২ ইং