পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামে বাবুই পাখির বাসা ভেঙে ফেলে দেওয়া ও ছানা হত্যার অপরাধে ৩ জনকে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে পিরোজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই আদেশ দেন।
আদেশে তিনি বাবুই পাখির বাসা ভাঙা ও পাখির ছানা হত্যার অপরাধে ভবানীপুর গ্রামের বাসিন্দা কৃষক লুৎফর রহমান মোল্লাকেকে ১৫ দিন, কৃষিশ্রমিক সুনীল বেপারীকে ৭ দিন ও সুনীল মিস্ত্রীকে ৩ দিনের কারাদ- দেন। ইন্দুরকানী থানার ওসি হুমায়ুন কবির জানান, বন্যপ্রাণি রক্ষা আইনে এ দ- দেওয়া হয়ছে। দ-প্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, উপজেলার দক্ষিণ ভবানিপুর গ্রামের লুৎফর রহমান মোল্লা এবং তার কৃষিকাজের সহযোগী শ্রমিক নাজিরপুর উপজেলার বাসিন্দা শ্রমিক সুনীল বেপারী ও সুনীল মিস্ত্রী গত শনিবার বিকেলে ধান ক্ষেতের পাশের দুটি তাল গাছে থাকা শতাধিক বাবুই পাখির বাসা বাঁশ দিয়ে পিটিয়ে ভেঙে ফেলেন। এসময় তারা অনেকগুলো পাখির বাসা ভেঙে খালের পানিতে ফেলে দেন। এতে দুই শতাধিক বাবুই পাখির ছানা মারা যায়। ভেঙে ফেলা পাখির বাসাগুলোতে কয়েক’শ পাখির ছানা ও ডিম ছিল।
স্থানীয়রা জানায়, লুৎফর রহমান মোল্লাসহ তার তিন ভাই মিলে গ্রামের প্রায় ৫০ বিঘা জমিতে বোরো ধান রোপন করেছেন। সে জমির ধান খেয়ে ফেলতে পারে এমন আশংকায় তারা বাবুই পাখির বাসাগুলো ভেঙে ফেলেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ