ভোলার বোরহানউদ্দিনে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানের অংশ হিসেবে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দুই দিন ব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়েছে। ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই কর্মসচীতে অংশ নেন। সকাল ১০ টায় সাংসদ আলী আজম মুকুলের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বোরহানউদ্দিন পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমুহ প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে শেষ হয়। র্যালি শেষে সাংসদ আলী আজম মুকুল উপজেলা পরিষদ চত্ত্বরে দুই দিন ব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন করে স্টল পরিদর্শন করেন।
মেলা উদ্বোধন শেষে উপজেলা মুক্তমঞ্চে উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ আলী আজম মুকুল। অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শোয়াইব আহমাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ