ভোলার মনপুরায় পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) কর্তৃক আয়োজিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সাথে প্রসপারিটি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৩) জানুয়ারী দুপুর ২ টার সময় মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন প্রসপারিটি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ ফারুক।
এ সময় অন্যান্যের মধো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজওয়ানুর আলম, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ রাফিদুল ইসলাম, টেকনিক্যাল অফিসার ফকরুল আলম হাসিব সহ অন্যান্যরা।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ