ভোলার আলীনগর ইউনিয়ন পরিষদের অসহায় সুবিধাবঞ্চিতদের মাঝে ভিবিন্ন ভাতার কার্ড বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় সময় ইউনিয়ন পরিষদ হল রুমে অসহায় সুবিধাবঞ্চিতদের কার্ড যাচাই-বাছাই করে প্রাপ্তদের মাঝে কার্ড বিতরণ করা হয়েছে।
‘প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার অবদান, ঘরে ঘরে ভাতা প্রদান’ এই স্লোগান কে সামনে রেখে কথার সাথে কাজের বাস্তবতা দেখিয়ে স্বচ্ছতার সাথে সমাজের সুবিধাবঞ্চিতদের মাঝে ভাতার কার্ড বিতরণ করেন আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির আহমেদ। এসময় উপস্থিত ছিলেন পরিষদের সকল সদস্যবৃন্দরা।
প্রধান অতিথি বলেন, আমরা তখন ই সফল এবং স্বস্তিবোধ করি যখন অসহায় সুবিধাবঞ্চিতদের জন্য কোন কিছু করতে পারি তাই আজ আমি সকল সুবিদাবঞ্চিত ভাতা প্রাপ্তকারিদের মাঝে ভাতার কার্ড দিতে পেরে আনন্দ ও স্বস্তিবোদ করতেছি। কারন যারা এটার পাওযার অধিকার রাখে তাদের দিতে পেরেছি। তিনি আরো বলেন, আমার ইউনিয়নের ভাতার কার্ড যাচাই-বাছাই করে ২১৫ জনের মাঝে বিভিন্ন ভাতার কার্ড বিতরণ করি।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ