ভোলায় নবাগত জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরীর সাথে মতবিনিময় সভা করেছেন ভোলার কর্মরত গণমাধ্যম কর্মীরা। বৃহস্পতিবার বিকাল তিনটায় জেলা প্রশাসক সভা কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার শুরুতে নবাগত জেলা প্রশাসক কে ফুলের শুভেচ্ছা জানান সাংবাদিকরা। মতবিনিময় সভায় ভোলার সাংবাদিকরা বিভিন্ন বিষয় তুলে ধরেন নবাগত জেলা প্রশাসকের কাছে।
এই সময় জেলা প্রশাসক তৌফিক -ই-লাহী চৌধুরী সাংবাদিকদের বলেন, আপনারা আমাকে সহযোগীতা করবেন, আমি ভোলা থেকে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং মুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করবো। এবং ভোলার যেকোন উন্ননয়নমূলক কাজে আমার সময়টা বেশি থাকবে। ভোলার সকল সাংবাদিকদের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুজিত হাওলাদার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, এনডিসি মোঃ জাহিদুল ইসলাম, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু, ভোলা দর্পণ সম্পাদক মোতাছিম বিল্লাহ্, ভোলার বাণীর সম্পাদক মুহাং মাকছুদুর রহমান, সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন, জুন্নু রায়হান, নাসির লিটন, আল-আমিন শাহরিয়ার, আব্দুস সহিদ তালুকদার, ইউনুছ শরীফ, মোজবাহ উদ্দিন শিপু, কামরুল ইসলাম, হেলাল গোলদার, সোলায়মান, মনিরুল ইসলাম, ছোটন সাহা, আদিল হোসেন তপু, জহিরুল ইসলাম, ইয়াছিনুল ইমন, জুয়েল সাহাসহ সকল গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ