ভোলা পৌর সভার গাঁজিপুর রোড ২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমানের মিজানের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত উঠান বৈঠকগুলোতে চোখে পড়ার মত জনতার উপছে পরা ভীর দেখা গেছে। উঠান বৈঠকগুলোতে ২নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের মধ্য জনপ্রিয়তার শীর্ষে থাকা নব উদ্যেমি সৎ সাহসি সমাজ সেবক, সাবেক ভোলা সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান এর জনপ্রিয়তা ও ভোটারদের মন জয় করা তার অবস্থান ২ নং ওয়ার্ডে এখন তুঙ্গে।
পৌর ২নং ওয়ার্ড জুড়ে সর্বত্র তার জয়গান, দোকান, রাস্তা ঘাট, হাট বাজার, বাসা বাড়িতে উট পাখি মার্কা নিয়ে সবার একই সুর ২৮ তারিখ কেন্দ্রে গিয়ে উট পাখি মার্কার প্রার্থী মিজান ভাইকে দিবো ভোট।
কাউন্সিলর প্রার্থী মিজান বলেন, আমি যদি আপনাদের পাশে দুর সময় করোনাকালিন থেকে আপনাদের পাশে থেকে কাজ করতে পারি তাহলে আপনারা আমাকে আপনাদের পাশে রাখার জন্য ২৮ তারিখ সারাদিন নৌকা প্রতিক ও উট মার্কায় আপনার মুল্যবান ভোট দিয়ে আমাকে ও সারা বাংলাদেশের উন্নয়নের চাবিকাঠি নৌকা বিজয় করবেন এটা-ই দাবি।

২নং ওয়ার্ডের উঠান বৈঠকগুলোতে তার প্রতি জনগনের ভালোবাসার বহিঃপ্রকাশ দেখে তিনি আবেগে কান্নায় ভেঙ্গে পরেন। তিনি বলেন, আমি জীবনে ও ভাবিনী আপনারা আমার ডাক শুনে আমাকে ভালবেশে আমার ও নৌকার কথা শুনে আপনারা এতো সাড়া দিবেন। আমি কথা দিলাম আপনাদের পাশে সব সময় ছিলাম এবং আছি ভবিষৎতেও থাকবো ইনশাল্লাহ। আমাকে আপনারা বিজয় করলে আমার নেতা ভোলার গর্ব, সদর আসনের এমপি তোফায়েল আহমেদ এর আর্শিবাদ নিয়ে উন্নয়নের রোল মডেলে পরিনত করবো গাঁজিপুর ২নং ওয়ার্ডকে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ