প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ৮:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২১, ৭:২৩ পি.এম
রাজাপুরের দুই বৃদ্ধা’র সংবাদ প্রকাশের পর এগিয়ে আসলো সবাই

আপন বলতে কেউ নাই,স্কুল-ই দুই বৃদ্ধার ঠিকানা" এই শিরোনামে গতকাল দৈনিক ভোলার বাণী পত্রিকায় সংবাদ প্রকাশের পর সোমবার সকালে রাজাপুর বন্ধু মহল মিলে কম্বল ও খাদ্যসামগ্রী নিয়ে পৌঁছে দিয়েছেন সেই বৃদ্ধা রানু ও আয়েশার হাতে।
ওই দিন বিকালেই রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান শীতের কম্বল ও খাদ্যসামগ্রী এবং ওষুধ কেনার নগদ টাকা দিয়ে এসেছেন তিনি।
বন্ধু মহল এর সদস্য তাজুল ইসলাম বলেন,আপনাদের সংবাদ দেখে আমরা কম্বল ও কিছু খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি।
রাজাপুর ইউনিয়ন এর চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, আমি আগে জানতাম না বিষয়টি, আজকে ফেসবুকে দেখে খবর নিতে এসেছি এবং প্রয়োজনীয় বাজার নিয়ে এসেছি।
তিনি আরো বলেন, এই দুই বৃদ্ধার ভালোমন্দ আমাকে জানানোর জন্য বলেছি।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ
© সর্বস্বত্ব সংরক্ষিত ভোলার বাণী ২০২২ ইং