ভোলা সদর উপজেলা দক্ষিণ দিঘলদী ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন দক্ষিণ দিঘলদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যবৃন্দ। ৩০ জানুয়ারী শনিবার রাত আটটার সময় বাংলাবাজার চাইনিজ পাক রেস্টুরেন্টে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় নব নির্বাচিত আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও ভোলা গণমানুষের নেতা আলহাজ্ব তোফায়েল আহমেদের নেতৃত্বে দেশ ও জাতির জন্য কাজ করতে হবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ