পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের ফল প্রকাশিত হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডের সাড়ে ১৩ লাখের বেশি শিক্ষার্থীর ফল প্রকাশ হচ্ছে। ফলে অসন্তুষ্ট হলে শিক্ষার্থীরা তা চ্যালেঞ্জ করার সুযোগ পাবেন। এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীদের ফল রিভিউয়ের আবেদন নেয়া হবে। রবিবার ৩১ জানুয়ারি থেকে এসএমএসের মাধ্যমে রিভিউ আবেদন গ্রহণ শুরু হবে। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা ফল রিভিউ করে আবেদন করতে পারবেন। এ জন্য ১২৫টাকা ফি দিতে হবে ফল চ্যালেঞ্জ করা শিক্ষার্থীদের। শনিবার (৩০ জানুয়ারি) এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের মূল্যায়নের ফল প্রকাশের পর ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এসব তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তি জারি করা হয়।
জানা গেছে, শুধুমাত্র টেলিটক সিম থেকেই ফল রিভিউয়ের আবেদন করা যাবে। প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে জঊঠ লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখতে হবে। এরপর স্পেস দিয়ে রোল লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। মেসেজ সেন্ড হলে টেলিটক থেকে পিন নম্বরসহ একটি এসএমএস আসবে। পিন নম্বরটি সংগ্রহ করতে হবে। এরপর আবারও মেসেজ অপশনে জঊঠ লিখে স্পেস দিয়ে ণঊঝ লিখে স্পেস দিয়ে ‘পিন নম্বর’ লিখে স্পেস দিয়ে নিজস্ব মোবাইল নম্বর (যেকোন অপারেটরের) লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। এইচএসসি ও সমমানের ফল রিভিউয়ের আবেদন করতে শিক্ষার্থীদের ১২৫ টাকা ফি দিতে হবে। কোন আবেদন ম্যানুয়ালি নেয়া হবে না বলেও জানিয়েছে বোর্ড।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ