সভাপতি রফিকুল আলম খোকন, সম্পাদক কামাল হোসেন

ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের আওয়ামীলীগের নতুন কমিটি গঠন

ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের আওয়ামীলীগের পূনরায় ৬৯ জনের নতুন কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকালে ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে এ নতুন কমিটি ঘোষণা করা হয়।

দক্ষিণ দিঘলদী ইউনিয়নের নতুন সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রফিকুল আলম খোকন। সহ-সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন আবদুস সাত্তার, মোঃ নজরুল ইসলাম, জয়নাল আবেদীন, বজলুর রহমান হাওলাদার, সৈদ আহমেদ সিকদার, মোহাম্মদ ফরিদ মল্লিক, হারেজ মোল্লা। সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন কামাল হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন জাহিদুল আলম রিপন, মাকসুদুর রহমান। সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন আবুল হোসেন মেম্বার। সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান। আইন বিষয়ক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ ইসমাইল।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।