ভোলার গরীবের ডুবাই বালু মাঠে ঘুরতে গিয়ে নদীর পাড় ধ/সে ২ বন্ধু নিখোঁজ।
তজুমদ্দিন প্রেসক্লাবের কমিটি গঠন
রফিক সাদী সভাপতি, এম নুরুন্নবী সম্পাদক

ভোলার তজুমদ্দিন প্রেসক্লাবে নতুন কমিটিতে দৈনিক ইত্তেফাক সংবাদদাতা মোঃ রফিক সাদী-কে সভাপতি ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি এম নুরুন্নবী-কে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে। ২৫ ডিসেম্বর বিকেল ৩টায় প্রেসক্লাবের এক বার্ষিক সাধারণ সভায় ২০২১ ও ২০২২ সালের জন্য ১৭ সদস্যের এ কমিটি গঠিত হয়েছে।
কমিটির ৩ জন সহ-সভাপতি হলেন- মোঃ ফারুক হোসেন (আমার সংবাদ), এম ফরিদ উদ্দিন (মানবজমিন) ও শরীফ আল-আমীন (ভোরের কাগজ), ৩ জন যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হান্নান (দৈনিক আজকাল), এম. নয়ন (বাংলারকন্ঠ) ও মোঃ জিহাদ (সকালের সময়), সাংগঠনিক সম্পাদক ২ জন হলেন- এম. হালিম (ভোলা টাইমস) ও সেলিম রেজা (দেশ জনপদ), কোষাধ্যক্ষ মোঃ আক্তার হোসেন (বরিশাল বার্তা), প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ মোশারফ হোসেন (বরিশাল সমাচার) এবং নির্বাহী সদস্য গাজী আব্দুল জলিল (নয়াদিগন্ত), মোঃ মুঈন উদ্দিন (বরিশার সময়), হেলাল উদ্দিন লিটন (দিনকাল), ফখরে আজম পলাশ (স্বাধীন সংবাদ), তরুন কুমার দাস (মতবাদ)। নির্বাচন পরিচালনা করেন গাজী আব্দুল জলিল ও আজিম উদ্দিন লিটন।
এর আগে রফিক সাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সধারণ পরিষদের এ সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক তরুন কুমার দাস। এ সময় বক্তব্য রাখেন, বিজনেস বাংলাদেশ প্রতিনিধি অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, ভোলা দর্পন ওমর আসাদ রিন্টু, সাইদুর রহমান রিপন, মো: আরিফ হোসেন প্রমূখ।
