প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ১:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২০, ৫:১৮ পি.এম
মাদকসহ ইলিশার মহিলা মেম্বার ফরিদার ছেলে আটক

উত্তর ভোলার মাদক সম্রাট ২নং ইলিশা ইউনিয়নের ১ ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার ফরিদা আক্তার রুমার ছেলে লোকমান হোসেন সোহাগ (২৪) কে ২০ পিস ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
১৭ই অক্টোবর রাতে ডিবি ওসি শহিদুল ইসলামের নেতৃত্বে এস আই আবু জাফর বিশ্বাস সোহাগ কে আটক করেন।
পুলিশ জানায় আটকৃত সোহাগের বিরুদ্ধে
মাদক মামলা হয়েছে এবং মোঃ লোকমান হোসেন সোহাগ (২৪)এর নামে দেড় বছরের সাজা ওয়ারেন্ট মুলতবী রয়েছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ
© সর্বস্বত্ব সংরক্ষিত ভোলার বাণী ২০২২ ইং