ভোলার রাজাপুর ইউনিয়নের চর মনসা গ্রামের মীরের মসজিদ সংলগ্ন মনিরা বেগম নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর কে পিটিয়ে আহত করেছেন দেবর ইসমাইল।
মঙ্গলবার দুপুরে রাজাপুর ৮নং ওয়ার্ডের ফরিদ হুজুরের বাড়ীতে এই ঘটনা ঘটে।
আহত গৃহবধূ বলেন, আমি নয় মাসের অন্তঃসত্ত্বা ভাত রান্না করতে লেট হওয়ায় আমার দেবর ইসমাইল মোটা লাঠি দিয়ে আমাকে পিটিয়ে পা আর কোমরে অনেক আঘাত করেছে।
অন্তঃসত্ত্বা গৃহবধূ আর্ত চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলেও শ্বশুড় বাড়ীর কেউ এগিয়ে আসতে দেখা যায়নি।
সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে অন্তঃসত্ত্বা মনিরা বেগম কে হাসপাতাল পাঠাতে বললে শ্বশুড় ফরিদ হুজুর বলেন, আমার ছেলে ভোলায় থাকে এমদাদ মাষ্টার তিনি আসলে যা করার করবো তবে তিনি গ্রাম্য ডাক্তার আনার চেষ্টা করলেও রোগী অন্তঃসত্ত্বা এবং আশঙ্কাজনক খবর শুনে গ্রাম্য ডাক্তার আসেনি।
অভিযুক্ত ইসমাইল বলেন, মারলে মারছি, আব্বা আছে সে বুঝবে।
ইসমাইল এর বড় ভাই তৈয়বা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমদাদ হোসেন বলেন, এটা আমাদের পারিবারিক বিষয় আপনাদের সমস্যা কি? অন্তঃসত্ত্বা বড় ভাবি কে এই ভাবে আঘাত করা ঠিক হয়েছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সেটা ভুল হইছে।
রাজাপুর ইউনিয়নে চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, আমি হাসপাতাল নিয়ে আগে চিকিৎসা করার জন্য বলেছি।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই সুজন বলেন,মহিলার শ্বশুড় ফরিদ হুজুরের সাথে কথা বলেছি দ্রুত চিকিৎসা করানোর জন্য বলা হয়েছে, আইনগত সহায়তা চাইলে করা হবে।