ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে ভোলার লালমোহনের দুর্গম চর কচুয়াখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে। সোমবার দুপুরে সহস্রাধিক চরবাসীকে নিয়ে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরনবী চৌধুরী শাওন নানা উৎসবের আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করেন।
দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল চরের শিশুদের নিয়ে কেক কাটা, আলোচনা সভা, খাবার ও শাড়ি-লুঙ্গি বিতরণ এবং দোয়া ও মিলাদ মাহফিল। এ উৎসবকে ঘিরে চরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ বিরাজ করে।
এ সময় সংসদ সদস্য নুরনবী চৌধুরী শাওন বলেছেন, মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন চরাঞ্চলের কোন মানুষ গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই লালমোহন-তজুমদ্দিনের বিভিন্ন চরে আবাসন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এখন আর কোন মানুষ এসব এলাকায় কেউ নেই।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ