ভোলায় ইনসাফ লইয়ার এসোসিয়েটস এর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া মিলাদ ও কেক কাটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয়েছে। বুধবার সন্ধ্যায় শামসুদ্দিন মার্কেট সংলগ্ন ইনসাফ ল চেম্বারে এডভোকেট জিয়াউর রহমান এর আয়োজন এই দোয়া মিলাদ ও কেক কাটার আয়োজন করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন এডভোকেট মাহবুবর রহমান (২)। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এডভোকেট মোঃ খাইরুল ইসলাম, এডভোকেট মোহাম্মদ ইউসুফ, এডভোকেট সালাউদ্দিন আম্মেদ প্রিন্স, এডভোকেট আরিফুর রহমান, এডভোকেট মাহবুবুর রহমান (৩), এডভোকেট মিজানুর রহমান, শিক্ষানবিশ আইনজীবী মো. ফরহাদ হোসেন, আবুল হাশেম শাকিল, আব্দুল হাই মামুন, সাংবাদিক মো. বিল্লাল, এডভোকেট জিয়াউর রহমানের সহধর্মিনী নাসরিন সুলতানা প্রমুখসহ আইনজীবীর সহকারী, ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। দোয়া অনুষ্ঠানে ইনসাফ ল চেম্বারসহ দেশের সমৃদ্ধি কামনা করা হয়।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ