২০২০ সালের আগস্ট মাসের বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসার হিসেবে ভূষিত হলেন এএসআই গুলজার হোসেন। গতকাল সোমবার সকাল ১০টায় বরিশাল বিভাগীয় ডিআইজি অফিস কার্যালয়ে অপরাধ পর্যালোচনা সভায় এ পুরষ্কার বিতরন করেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় ডিআইজি শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম, ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোঃ কায়সার, পটুয়াখালী বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল জেলার পুলিশ সুপারগন।
সদর থানার ওসি এনায়েত হোসেন বলেন, এএসআই গুলজার হোসেন একজন সাহসী সৈনিক। সে দীর্ঘ ২ বছর ভোলা সদর থানায় সফলতার সাথে দায়িত্বরত আছেন। সে গত মাসে ১২টি আসামি গ্রেপ্তার করে। এর মধ্যে ৪জন সাজা প্রাপ্ত আসামি ও ৮ জন জিআর মামলার আসামি রয়েছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ