প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ৭:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৪, ২০২০, ৮:৫১ পি.এম
ভোলার শ্রেষ্ঠ ওসি এনায়েত হোসেন

ভোলার আইনশৃঙ্খলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন।
২৪শে আগষ্ট ভোলার চরনোয়াবাদ পুলিশ লাইন্সে এই মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ও অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, লালমোহন সার্কেল রাসেলুর রহমান ক্রেস্ট তুলে দিয়েছেন সদর থানার এই সৎ পুলিশ অফিসার এনায়েত হোসেন এর হাতে।
এদিকে সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভোলার অপরাধী দমনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন ওসি এনায়েত হোসেন। এ ছাড়া ও একাদিকবার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন তিনি।
মাসিক কল্যাণ সভায় পুলিশের উদ্ধোর্তন কর্মকতারা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ
© সর্বস্বত্ব সংরক্ষিত ভোলার বাণী ২০২২ ইং