
সিভিল সার্জন সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ভোলায় মোট ২৬ জনের নমুনা সংগ্রহ করে ভোলা সদরহাসপাতালে সদ্য স্থাপিত পিসিআর ল্যাবে পরীক্ষা করার জন্য পাঠানো হয়। এতে জেলায় মোট ৩ জনের করোনা পজিটিভ আসে। নতুন করোনা আক্রান্ত প্রত্যেকে ভোলা সদর উপজেলার বাসিন্দা। এছাড়া জেলায় মোট ২৩ জনের করোনা নেগেটিভ আসে।
সিভিল সার্জন সূত্রে আরও জানা যায়, গত ২৪ ঘন্টায় জেলায় আরও ২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। নতুন করে সুস্থ হওয়া প্রত্যেকের বাড়ি বোরহানউদ্দিন উপজেলায়। এ পর্যন্ত জেলায় মোট ৫৪৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন এদের মধ্যে সদর উপজেলায় ২৫৯ জন, দৌলতখান উপজেলায় ৩৮ জন, বোরহানউদ্দিন উপজেলায় ৭০ জন, লালমোহন উপজেলায় ৬০ জন, চরফ্যাশন উপজেলায় ৪৯ জন, তজুমদ্দিন উপজেলায় ৩৯ জন ও মনপুরা উপজেলায় ৩২ জন রয়েছেন।
এছাড়া জেলায় মোট ৭২ জন করোনা আক্রান্ত রোগী নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে এবং প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন অবস্থায় আছেন। জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৬ জনের মৃত্যু হয়। এদের মধ্যে সদর উপজেলায় ২ জন, লালমোহন উপজেলায় ২ জন ও চরফ্যাশন উপজেলায় ২ জনের মৃত্যু হয়।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ