
মোঃ মহিউদ্দিন
প্রভাষক
ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজ।
জ্বর হচ্ছে শারীরিক অসুস্থতার অন্যতম লক্ষণ,
রুগী শীত শীত অনুভব করবে,
শরীরের তাপমাত্রা বেশি থাকবে
দেখবেন করলে পর্যবেক্ষণ।
অনেক কারণেই জ্বর হতে পারে,
জ্বর কমে অ্যান্টিপাইরেকটিক ব্যবহারে।
জ্বরের কারণে দেহের উচ্চ তাপমাত্রায়,
জ্বরের রোগীর তখনই
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
তাপমাত্রা বৃদ্ধি পেলেই তা জ্বর নয়,
পরিশ্রম, ব্যায়াম,প্রখর রোদেও
তাপমাত্রা বেশি হয়।
সাধারণ জ্বর ছাড়া জীবাণুর
ইনফেকশনে যদি জ্বর হয়,
সাধারণ জ্বরের চেয়ে জীবাণুর
ইনফেকশন জনিত জ্বরে বেশি ভয়।
সামান্য ঠান্ডায়ও জ্বর জ্বর ভাব আসে,
সাথে শ্বসনতন্ত্র ইনফেকশন জনিত
কারণে খুসখুসিয়ে কাশে।
ঋতু পরিবর্তিত হয়ে যখন নতুন ঋতু আসে,
তখন আনেকে ভাইরাসে ইনফেকশনে
খুল্লুর খুল্লুর কাশে।
একজন সুস্থ মানুষের দেহের তাপমাত্রা
আটানব্বই ডিগ্রি ফারেনহাইটের
চেয়ে বেশি হলে গা ম্যাজ -ম্যাজ করে,
দেহের তাপমাত্রা মাপা হয় থার্মোমিটারে।
অনেকের দেহের তাপমাত্রা
এমনিতেই বেশি থাকে,
এ তাপ জ্বরের নয় স্বাভাবিক বলি
এ তাপমাত্রাকে।
শারীরিক তাপমাত্রা বৃদ্ধির সাথে
কাঁপুনি,ক্ষুধামন্দা,ডিহাইড্রেশনের
লক্ষণ দেখা দিতে পারে,
যন্ত্রণা,ঘুম ঘুম ভাব, দুর্বলতা
প্রলাপ বকে জ্বরে।
জ্বরের তীব্রতা অনুসারে
একে চার ভাগে ভাগ করা হয়েছে,
লোগ্রেড,মডারেট,হাই,হাইপার
আবার সময়সীমার উপর নির্ভর করে
জ্বরের তিনটি নাম রয়েছে।
অ্যাকিউট ফিভার,সাব অ্যাকিউট ফিভার,পারসিস্ব্যান্স ফিভার।
জ্বর যখন অটোইমিউন ডিজিজ হয়,
মনে করতে হবে জ্বর আসছে
দেহের অভ্যন্তরে ভাইরাস বা ব্যাকটেরিয়ার
ক্রিয়া -বিক্রিয়ায়।
পুষ্টিকর খাবার ও জীবনপ্রবাহে
হাইজেনিক মেনে চলুন।
সহজপাচ্য খাবার খাবেন।
দেহের তাপমাত্রা কমাতে
ভিজা কাপড় দিয়ে শরীর মুছিয়ে দিবেন।
দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখুন।
প্রয়োজনে চিকিৎসকদের পরামর্শ মতো চলুন
অনাহুত এন্টিবায়োটিককে না বলুন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ