প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৪:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২১, ২০২০, ৭:০৫ পি.এম
দ্বিতীয় দিনেও পানিতে প্লাবিত ভোলা।। মানুষের দূর্ভোগের শেষ নেই।। শুকনো খাবার বিতরণ

বৈরী আবহাওয়া অতি জোয়ারের পানিতে ২নং ইলিশা ইউনিয়নের রক্ষা বাঁধ ছুটে দ্বিতীয় দিনের মত তলিয়ে গেছে ২,৩,৪, ৫ ও ৭ নং ওয়ার্ড। শুক্রবার দুপুরে জোয়ার ও বৃষ্টির পানিতে সব তলিয়ে গেছে।
পানিতে মানুষের পুকুরের মাছ, ফসলী জমির ব্যাপক ক্ষতি হয়েছে এবং বাড়ীঘর ডুবে মানুষের দূর্ভোগের শেষ নেই।
এদিকে পানিবন্ধী মানুষের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষে শুকনো খাবার বিতরণ করেছেন ইলিশা ইউনিয়ন পরিষদের সদস্যরা।
ইলিশা ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য লোকমান পাটোয়ারী বলেন, আমার বাড়ীঘর পর্যন্ত ডুবে গেছে, পুকুরের মাছ মানুষের ফসল সব শেষ।
ইলিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছনাইন আহমেদ হাছান মিয়া বলেন, পানিবন্ধী মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে।
এদিকে রাজাপুরের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, রাজাপুরের রামদামপুরসহ রাজাপুরের কয়েকটি গ্রাম তলিয়ে গেছে।
জানা যায় ধনিয়া, ভেলুমিয়া, ভেদুরিয়া ও পশ্চিম ইলিশার বিভিন্ন গ্রাম অতি জোয়ারে প্লাবিত হয়ে গেছে।
ভোলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকতা আবদুল মান্নান খাঁন বলেন, আমরা বাঁধ রক্ষা করার চেষ্টা করছি তবে যে জায়গায় বাঁধ ছুটে গেছে সেটা আমাদের ঝূকিপূর্ণ ছিলো না কিন্তু সেই জায়গায় ছুটে গেছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ
© সর্বস্বত্ব সংরক্ষিত ভোলার বাণী ২০২২ ইং