ভোলা জেলার সূর্য সন্তান শহীদ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের রত্নগর্ভা অসুস্থ মায়ের খোঁজ খবর নিতে ভোলা সদর হাসপাতালে ছুটে গিয়েছেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
মহান মুক্তিযদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মাতা মোসাঃ মালেকা বেগম (৯৬) বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতার কারনে গতকাল ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মুক্তিযোদ্ধা কেবিনে ভর্তি হন। তার চিকিৎসাধীন থাকার খবর শুনে বুধবার (১৯ আগস্ট) সকালে হাসপাতালে ছুটে যান তিনি।
এসময় তিনি তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন ও সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেন এবং উন্নত চিকিৎসার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে আশ্বাস দেন।

এসময় তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের আত্মত্যাগ ও অবদানের কথা স্মরণ করেন এবং তার রত্নগর্ভা মায়ের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও দ্রুত সুস্থতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবুল কালাম আজাদ, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম, জেলা বিশেষ শাখা (ডিআইও-১) মোঃ জাকির হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ২৫০ শয্যাবিশিষ্ট ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ সিরাজউদ্দিন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তৈয়বুর রহমান প্রমুখ।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ