ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আকরাম আলী তালুকদার এর ছেলে বিএনপির কর্মী মোকাম্মেল তালুকদার (৪০) এর বিরুদ্ধে বোনের জমি আত্মসাৎ এর অভিযোগ পাওয়া গেছে।
এই বিষয়ে ভোলা সদর থানায় ফাতেমা বেগম বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করলেও কোন সমাধান হয়নি।
ভুক্তভোগী ইলিশা ৭নং ওয়ার্ডের রহিজল হক এর স্ত্রী ফাতেমা বেগম জানান, আমার ভাই মোকাম্মেল আমাদের ৪০শতাংশ জমি ক্রয় করবে বলে ১ লক্ষ টাকা বায়না দিয়েছে তবে এর আগে দলিলের নামজারী করার জন্য আমরা সহজসরল মানুষ বুঝবো না দেখে মোকাম্মেল কে দিয়েছি।
এখন মোকাম্মেল জমি দখলে নিয়ে বলে তিনি জমি ক্রয় করবে না তাই আমরা টাকা ফেরৎ দিয়েছি।
এখন মোকাম্মেল টাকা নিয়ে জমি ও ছাড়ে না ও দলিল ও দিতে আছে না, উল্টা আমাদের হুমকি দিয়ে আসছে।
আমরা থানায় অভিযোগ করেছি কিন্তু কোন সমাধান এখনো হয়নি।
ফাতেমার স্বামী রহিজল হক জানান, মোকাম্মেল জমির কাছে তার ছোট একটা মেয়ে নিয়ে আসে, আমরা কিছু বললে নাকি তার মেয়ে কে হত্যা করে আমাদের নামে মামলা দিবে।
তবে অভিযুক্ত মোকাম্মেল এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ফখরুল আলম জানান, আমি বিষয়টি জানি, মোকাম্মেল তার বোনের সাথে জমি নিয়ে ক্রয় বিক্রয় এর কথা বলে এখন জমি দখলে নিয়ে এখন আর দিচ্ছে না মোকাম্মেল।
৯নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহে আলম সিকদার বলেন, মোকাম্মেল ওর কথা আর কি বলবো।
ভোলা সদর থানার এ এস আই গোলজার বলেন, আমার কাছে ফাতেমা বেগম দরখাস্ত করেছে, আগামী শনিবারে ফয়সালা করবো।
এই বিষয়ে ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন কে ফোন দিলে রিছিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ