
মোঃ মহিউদ্দিন
প্রভাষক
ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজ।
বর-কনেকে সাজিয়ে তোলে বাটা হলুদের রঙে,
হলুদ মেখে নৃত্য করে
নানান সাজে নানান রঙে নানান ঢংঙে।
দুধের সাথে হলুদ মিশিয়ে খেলে,
পেটের পীড়ায় মুক্তি মিলে।
পুরাতন ডায়রিয়া বা পেট ফাপায়,
হলুদের রস পানিতে মিশিয়ে খেলে
পেট ফাপা কমে যায়।
বয়স অনুপাতে পনের থেকে বিশ ফোঁটা
হলুদের রস সামান্য লবণ মিশিয়ে খেলে
কৃমি মুক্ত হয়,
হলুদের গুঁড়ায় মধু মিশিয়ে খেলে
সর্দি কাশি ভালো হয়।
এক চামচ হলুদের রসের সাথে এক চামচ মধু মিশিয়ে দিনে দুইবার খেলে ভালো হয় জন্ডিস,
হাম জ্বরে হলুদের গুঁড়ার সাথে মধু ও সাথে মিশাবেন করলা পাতার রস।
কাঁচা হলুদে গ্যাস্ট্রোপ্রটেক্টিভ গুণ থাকে,
নিয়ম মেনে খেলে পরিপাকতন্ত্র
গ্যাস মুক্ত থাকে।
হলুদে থাকা কারকিউমিনের ক্ষমতা আছে এন্টিইনফ্ল্যামেটরি,
বাত ব্যথা কমাতে খুবই উপকারী।
হলুদ আন্ত্রিক জীবানু প্রতিরোধী,
ছত্রাক ও ব্যাকটেরিয়া বিরোধী।
দুধের সাথে কাঁচা হলুদ মিশিয়ে খেলে
ব্যথা কমে যায়,
বহু প্রাচীন কাল থেকে হলুদ হাড়ের নানারকম রোগে ব্যবহৃত হয়।
মেনোপজের সময় মহিলাদের
যে পরিমাণ হাড়ের ক্ষয় হয়,
কাঁচা হলুদ খেলে ক্ষয়রোধ থেকে বাঁচায়।
মানসিক সমস্যা ট্রমাটিক ডিজঅর্ডারে
লক্ষণ কমায়,
মানসিক চাপ, উদ্বেগ থেকে মুক্তি দেয়।
কাঁচা হলুদ অগ্ন্যাশয়কে সুস্থ রাখে,
ইনসুলিন হরমোনের ক্রিয়া ঠিক থাকে।
বহু প্রাচীন কাল থেকে হলুদ
ত্বকের চিকিৎসায় ব্যবহৃত হয়,
হলুদে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বককে
বয়সের ছাপ থেকে বাঁচায়।
হলুদে থাকা কারকিউমিন
ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করে,
ফলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা হ্রাস করে।
যদি বাত ব্যথা, রিউমাটয়েড আথ্রাইটিস
থেকে পরিত্রান চান,
নিয়মিত কাঁচা হলুদের রস খাবেন।
বিষন্নতা ভাব বদমেজাজ কমে ডিপ্রেশন,
হাসি -আনন্দ প্রফুল্ল থাকে মন।
পরিমাণ মতো কাঁচা হলুদ খেলে
প্রতিহত করে হৃদরোগের স্টোক,
অপারেশনের পরে হার্ট অ্যাটাকের
ঝুঁকি কমায় কাঁচা হলুদ।
কাঁচা হলুদ দাঁতের ক্ষয় রোধ করে,
মুখের রোগে কাঁচা হলুদ খাওয়া যেতে পারে।
বাজারের টুথপেস্টে হলুদ আবশ্যকীয় উপাদান,
নিয়মিত দুইবার দাঁত ব্রাশ করবেন
দাঁতকে রোগমুক্ত রাখবেন।
হলুদ ওজন কমাতে সাহায্য করে,
হলুদের কারকিউমিন সর্দি-কাশি
ইনফ্লুয়েঞ্জা কমাতে পারে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ