প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬, ১১:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২২, ২০২০, ১২:৫০ পি.এম
গাজীপুর হাই স্কুলের নতুন প্রধান শিক্ষক এমরান হোসেন রনি ।। আনন্দিত শিক্ষার্থীরা

ভোলার সদর উপজেলার ইলিশা জংশনস্থ গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পেয়েছেন ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এমরান হোসেন রনি।
সাবেক প্রধান শিক্ষক মাষ্টার নুরুল ইসলাম অবসরে যাওয়ার পর সহকারী প্রধান শিক্ষক এমরান হোসেন রনি এই পদে পদোন্নতি হয়।
এমরান হোসেন রনি সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছে।
ভোলা পৌর চরনোয়াবাদ এর বাসিন্দা এবং গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং বর্তমান সভাপতি বেলায়েত হোসেন এর ছেলে এমরান হোসেন রনি প্রধান শিক্ষক হওয়ায়, বিদ্যালয়ের পড়াশোনার মান আরো বৃদ্ধি পাবে বলে অভিমত ব্যক্ত করেছেন অভিভাবকরা।
এদিকে নতুন প্রধান শিক্ষক এমরান হোসেন রনি কে শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থী অভিভাবকরা অভিনন্দন জানিয়েছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ
© সর্বস্বত্ব সংরক্ষিত ভোলার বাণী ২০২২ ইং