ভোলার দৌলতখানে ডিবিপুলিশের মাদক বিরোধী অভিযানে জুয়েল ও আব্বাস নামে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে ডিবিপুলিশ।
আজ (১৮জুলাই) সকালে ১০টায় দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধ এর নিচে একটি বসতঘর থেকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা ডিবিপুলিশের উপ- পরিদর্শক (এস আই) শান্তনু দেবনাথের সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযানে চালিয়ে তাদের আটক করা হয়।
তারা হলেন সৈয়দপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফরিদ লার্ডের ছেলে জুয়েল,অন্যজন একই ইউনিয়নের মৃত রুহল আমীনের ছেলে আব্বাচ।
এসময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ভোলা ডিবিপুলিশের উপ-পরিদর্শক (এস আই) শান্তনু দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ভোলা জেল হাজতে প্রেরণ করা হবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ