কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে রোববার পর্যন্ত সশস্ত্র বাহিনীর ৭৮ জন মারা গেছেন। আর সশস্ত্র বাহিনীতে কর্মরত ও তাদের পরিবার মিলিয়ে ৬ হাজার ২০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, রোববার পর্যন্ত সশস্ত্র বাহিনীতে কর্মরত ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে ৬ হাজার ২০৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৭৫ জন। মারা গেছেন ৭৮ জন।
আইএসপিআর আরও জানায়, গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০৮ জন এবং কর্মরত ২ সেনা সদস্যসহ ১২ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের রোববারের তথ্যানুসারে, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৮৩ হাজার ৭৯৫ জন। এদের মধ্যে মারা গেছেন দুই হাজার ৩৫২ জন।
সূত্রঃ যুগান্তর অনলাইন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ