চরফ্যাশন উপজেলার আবদুল্লাপুর ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম ফজলুর রহমানের স্ত্রী ও দৈনিক ভোলার বাণীর রিপোর্টার সাংবাদিক মেজবাহ উদ্দিন টুটুলের শ্বাশুড়ী সাফিয়া খাতুন বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি------রাজিউন)। শনিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ৪ জুলাই শনিবার বাদ আছর মরহুমের নামাযে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মরহুমার মৃত্যুতে দৈনিক ভোলার বাণী’র সম্পাদক মুহা: মাকসুদুর রহমানসহ পুরো ভোলার বাণী পরিবার গভীরভাবে শোকাহত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ