স্বাস্থ্যখাতে সীমাহীন দুর্নীতি ও করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের পদত্যাগ দাবি করে রাজবাড়ীতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবিতে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, করোনা পরীক্ষায় রাজবাড়ীতে ল্যাব স্থাপন, বিনামূল্যে করোনা পরীক্ষা, স্বাস্থ্যখাতে লুটপাট বন্ধসহ দেশের নাগরিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। এ ছাড়া স্বাস্থ্যমন্ত্রী যে সীমাহীন দুর্নীতি করেছে সেজন্য তাকে পদত্যাগ করতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্বাবিদ্যালয় ছাত্রফ্রন্টের আহ্বায়ক শোভন রহমান, রাজবাড়ী ছাত্র ইউনিয়নের সভাপতি আব্দুল হালিম বাবু, সাধারণ সম্পাদক কাউছার আহমেদ রিপন, সাংগঠনিক সম্পাদক রাতুল হাসান জনি প্রমুখ।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ