প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৪, ২০২৬, ১০:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৭, ২০২০, ৫:২৮ পি.এম
রাজাপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মালের হাট এলাকায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে ভোলা সদর মডেল থানার এস আই মনিরুজ্জামান এই বিট পুলিশিং সভা করেন।
বিট পুলিশিং সভায় শতভাগ মাস্ক ব্যবহার, হাত ধোয়া, সচেতন থাকা, সামাজিক দূরুত্ব বজায় রাখা, ইভটিজিং বাল্যবিবাহ বন্ধসহ সকল ধরনের অপরাধ মুক্ত ভোলা গড়ার অঙ্গিকার করেন এলাকাবাসী।
পুলিশের এই কর্মকতা বলেন, ভোলার পুলিশ সুপারের নির্দেশে জনগণের মাঝে আইনী সহায়তা এবং পুলিশ জনগণের বন্ধু এই সেবা নিশ্চিত করতে এই মফস্বলে আমাদের এই বিট পুলিশিং সভা।
এসময় উপস্থিত ছিলেন, পশ্চিম ইলিশার প্যানেল চেয়ারম্যান আবদুল খালেক, রাজাপুর ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান, ইয়াছিন মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ
© সর্বস্বত্ব সংরক্ষিত ভোলার বাণী ২০২২ ইং