প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৬, ৯:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১২, ২০২০, ১:৫৩ পি.এম
রাজাপুরে দুই জুয়ারীকে আটকের পর জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

অভিভাবকহীন রাজাপুরে জমজমাট জুয়ার আসর।। ধ্বংসের পথে যুব সমাজ এই শিরোনামে সংবাদ প্রকাশের পর ভোলায় তোলপাড় সৃষ্টি হয়, সংবাদ প্রকাশের পরই পুলিশের অভিযান শুরু হয়।
গতকাল রাত ৮ টায় রাজাপুর দারগাখাল বাজারে জুয়াখেলা অবস্থায় ইলিশা পুলিশের ইনচার্জ শ্রী রতন শীল এর নেতৃত্বে এ এস আই সুজনসহ পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মোঃ আলী ও আলম নামের দুই জুয়ারী কে আটক করেছেন।
আটকৃত আলম কে ৫ দিন ও আলী কে তিনদিন করে কারাদন্ড এবং উভয় কে ১ শ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদোয়ান চৌধুরী।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ
© সর্বস্বত্ব সংরক্ষিত ভোলার বাণী ২০২২ ইং