বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করোনা দুর্যোগ গ্রস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভোলা জেলা শাখা।
শনিবার (২৩ মে) সকালে ভোলা জেলা ছাত্রদল কার্যালয়ে এই ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম, সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার, যুগ্ম সম্পাদক নিয়াজ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ছাত্রদল নেতা সাখাওয়াত শাকিল, আব্দুল্লাহ আল রাসেল, মোহাম্মদ ইব্রাহিম, নিক্সন মোল্লা, জাকারিয়া বেলাল, মঞ্জু ইসলাম, ছানাউল্লাহ, কবির, হোসেন , কলেজ ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ