প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ৬:২০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৯, ২০২০, ৪:৩০ পি.এম
ভোলায় দুই মাদক ব্যবসায়ী আটক

চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে এই স্লোগানে ভোলার ডিবি পুলিশের এস আই মাজহারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার কাচিয়া ইউনিয়নে ২নং ওয়ার্ডে অভিযান চালিয়ে দুলাল রাঢ়ীর ছেলে নিরব (২৮) উত্তর বাপ্তার মোশারেফ হোসেন এর ছেলে ওয়াসিম (৩০) কে ৫০ (পঞ্চাশ) গ্রাম গাজা মাদকদ্রব্যসহ আটক করেন। তাদের বিরুদ্ধে মাদক মামলা হয়েছে বলে জানা গেছে।
এদিকে এই মাদক ব্যবসায়ীরা এলাকায় বিভিন্ন অপরাধের সাথে জড়িত বলে জানিয়েছে নাম প্রকাশ না করার সত্ত্বে অনেকে।
তাদের আটক করায় জেলা পুলিশ কে ধন্যবাদ জানিয়েছে চরমনসা ও উত্তর বাপ্তার মানুষ।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ
© সর্বস্বত্ব সংরক্ষিত ভোলার বাণী ২০২২ ইং