"ভাইরাস নয় সংক্রমিত হোক মানবতা" এমন স্লোগানকে সামনে রেখে করোনা ভাইরাস কোভিড-১৯ জনিত কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় মানবার টানে ভোলা জেলা বিএনপি'র উদ্যোগে সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে দরিদ্র, কর্মহীন ও নিম্ম আয়ের শ্রমজীবী ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সামাজিক দূরত্ব বজায় রেখে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকল ৯ টায় বালিয়া হাট স্কুল মাঠে দরিদ্র এবং কর্মহীন মানুষের মাঝে মানবিক সাহায্য হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সাধারণ সস্পাদক জানাব হারূন অর রশিদ ট্রুম্যান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ দিঘলদী ইউনিয় এর সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ্ব আবু নোমান মোহাম্মদ ছফিউল্লহ প্রমুখ।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ