নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোলায় আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

স্টাফ রিপোর্টার ॥
ভোলায় “জ্ঞানেই শক্তি, আগামীর ভিত্তি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা সরকারি গণগ্রন্থাগারের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার মো. হাসানুর রশিদ এবং জেলা তথ্য অফিসার মো. শাহ আব্দুর রহিম নুরন্নবী। ভোলা জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক সবুজ খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে গণগ্রন্থাগারের পাঠক, শিক্ষক, শিক্ষার্থী, সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।
