সর্বশেষঃ

শাকসু নির্বাচন বানচালের প্রতিবাদে বোরহানউদ্দিনে বিক্ষোভ মিছিল

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
শাকসু নির্বাচন বানচালের প্রতিবাদে ভোলার বোরহানউদ্দিনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) বিকাল চারটায় দক্ষিণ বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি হাসপাতাল সড়ক ও বাজার প্রদক্ষিণ করে উত্তর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের ভোলা জেলা সেক্রেটারি আলামিন সাদ। এছাড়া বক্তব্য দেন বোরহানউদ্দিন উপজেলা শিবির সভাপতি মইন বিন সাইফুল্লাহ, সাবেক ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট শিবির সভাপতি বিন ইয়ামিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা শাকসু নির্বাচন বানচালের তীব্র নিন্দা জানান এবং দ্রুত সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি জানান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।